ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৬ সার্কুলার (Fire Service Job Circular 2026)

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৬ সার্কুলার (Fire Service Job Circular 2026) কর্তৃপক্ষ হতে ০৭ এপ্রিল ২০২৬ ইং দৈনিক ইত্তেফাক পত্রিকাতে প্রকাশ হয়েছে , এখানে মোট ১৯৭ জন অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ০৯টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবেন।

অনলাইনে https://fscd.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।

অনলাইনে আবেদন চলবে ১০ এপ্রিল ২০২৬ ইং সকাল ০৯:০০ ঘটিকা থেকে ও শেষ হবে ০৯ মে ২০২৬ ইং বিকেল ৫:০০ ঘটিকায়।

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৬: গুরুত্বপূর্ণ সময়সূচী :

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৬ সার্কুলার Fire Service Job Circular 2026  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আবেদনের ক্ষেত্রে নিচের তারিখ ও সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ:

ইভেন্ট তারিখ ও সময়
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ০৭ এপ্রিল ২০২৬ ইং
আবেদন শুরুর তারিখ ও সময় ১০ এপ্রিল ২০২৬ ইং, সকাল ০৯:০০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ ও সময় ০৯ মে ২০২৬ ইং, বিকাল ০৫:০০ ঘটিকা
আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে

 

কর্তৃপক্ষ এই নিয়োগে ৯টি ক্যাটাগরিতে মোট ১৯৭ জনবল নিয়োগ দিচ্ছে ।

নিচে পদের নামগুলো সাজিয়ে দেওয়া হলো:

. নং পদের নাম শূন্য পদ
সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) ০১ টি
ধর্মীয় শিক্ষক (ইসলাম) (গ্রেড-১৫) ০১ টি
ইঞ্জিন ড্রাইভার (মেরিন) (গ্রেড-১৫) ০১ টি
ড্রাইভার (গ্রেড-১৫) ১৩ টি
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) ০৯ টি
ফায়ারফাইটার (গ্রেড-১৭) ১৬৫ টি
নার্সিং অ্যাটেনডেন্ট (গ্রেড-১৭) ০২ টি
অফিস সহায়ক (গ্রেড-২০) ০৪ টি
সহকারী হোজ রিপেয়ারার (গ্রেড-২০) ০১ টি
জব ক্যাটাগরি – ০৯টি। মোট-১৯৭ জন।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের প্রধান দায়িত্বসমূহ :

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৬ সার্কুলার (Fire Service Job Circular 2026) ফায়ার সার্ভিসে যারা যোগ দিতে চান, তাদের কাজের ধরণ সম্পর্কে  ধারণা থাকতে হবে । একজন ফায়ারফাইটার বা উদ্ধারকর্মীকে মূলত নিচের দায়িত্বগুলো পালন করতে হয় ।

কাজের বিবরণ” (Job Responsibilities) :

  • অগ্নি নির্বাপণ: অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও সম্পূর্ণ নির্বাপণ করা।

  • জীবন ও সম্পদ উদ্ধার: দুর্ঘটনায় আটকে পড়া বা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্যক্তিদের উদ্ধার করা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা।

  • দুর্যোগ মোকাবিলা: সড়ক দুর্ঘটনা, ভবন ধস, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে সম্মুখসারিতে থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা।

  • সরঞ্জামের রক্ষণাবেক্ষণ: ফায়ার ফাইটিং ও উদ্ধারকাজে ব্যবহৃত পাম্প, ল্যাডার এবং অন্যান্য আধুনিক সরঞ্জামের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহার নিশ্চিত করা।

  • জনসচেতনতা বৃদ্ধি: অগ্নিকাণ্ড প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা মহড়া পরিচালনা করা।

  • জরুরি স্থানান্তর: অগ্নিকাণ্ড বা বড় কোনো দুর্ঘটনার সময় সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করা।

  • প্রশিক্ষণ ও ড্রিল: শারীরিক সক্ষমতা বজায় রাখতে এবং আধুনিক উদ্ধার কৌশল শিখতে নিয়মিত প্যারেড, ড্রিল ও উন্নত প্রশিক্ষণে অংশ নেওয়া।

  • ঝুঁকি গ্রহণ: অত্যন্ত প্রতিকূল ও বিপজ্জনক পরিবেশে নিজের জীবনের ঝুঁকি নিয়েও মানুষের জীবন রক্ষায় সচেষ্ট থাকা।

ফায়ার সার্ভিস চাকরির আবেদন করার পদ্ধতি :

সকল যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। এজন্য Fire Service Teletalk Application Portal ওয়েবসাইটে প্রবেশ করে নিজের যোগ্যতা অনুযায়ী পছন্দের পদ নির্বাচন করে আবেদন ফরম পূরণ করতে হবে।অনলাইনে ফায়ার সার্ভিস চাকরির আবেদন সফলভাবে সাবমিট করার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে Teletalk Bangladesh Limited এর প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে SMS-এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে।

ফায়ার সার্ভিস চাকরির প্রয়োজনীয় কাগজপত্র

ফায়ার সার্ভিস চাকরির আবেদন করার আগে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা জরুরি। আবেদন এ যা যা প্রয়োজনীয় তা নিচে দেওয়া হলো :

  • শিক্ষাগত সনদপত্র।
  • জাতীয় পরিচয়পত্র।
  • পাসপোর্ট সাইজ ছবি।
  • অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
  • কোটা সংক্রান্ত সনদ (যদি প্রযোজ্য)।

অনলাইনে চাকরির আবেদন করার নিয়ম

ফায়ার সার্ভিস চাকরিতে আবেদন করতে হলে নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে সঠিক নিয়মে আবেদন সম্পন্ন করতে হবে। নিচে ধাপে ধাপে সহজভাবে পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হলোঃ

ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ

 https://fscd.teletalk.com.bd
ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ ২: Application Form নির্বাচন

ওয়েবসাইটে প্রবেশ করার পর “Application Form” অপশনে ক্লিক করুন।

ধাপ ৩: পদের নাম নির্বাচন

এখন আপনার সামনে ফায়ার সার্ভিসের সকল পদ দেখাবে।
 এখান থেকে আপনার যোগ্যতা অনুযায়ী পছন্দের পদ নির্বাচন করুন।

ধাপ ৪: Premium Member অপশন

এখানে আপনাকে একটি অপশন দেখানো হবে—

  • যদি আপনি All Jobs Teletalk Premium Member হন → Yes
  • না হলে → No

সাধারণ প্রার্থীরা “No” সিলেক্ট করবেন।

ধাপ ৫: আবেদন ফরম পূরণ

এখন আপনার ব্যক্তিগত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুনঃ

  • নাম (SSC সার্টিফিকেট অনুযায়ী)।
  • পিতার নাম।
  • মাতার নাম।
  • জন্ম তারিখ।
  • জাতীয় পরিচয়পত্র নম্বর।
  • শিক্ষাগত যোগ্যতা।
  • বর্তমান ঠিকানা।

ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই সতর্ক থাকুন।

ধাপ ৬: Next বাটনে ক্লিক

সব তথ্য ঠিকভাবে পূরণ করার পর “Next” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।

ধাপ ৭: ছবি ও স্বাক্ষর আপলোড

এখন আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবেঃ

  •  ছবি: সর্বোচ্চ ১০০ KB
  •  স্বাক্ষর: সর্বোচ্চ ৬০ KB

 পরিষ্কার ও সাম্প্রতিক ছবি ব্যবহার করুন।

ধাপ ৮: Final Submit

সবকিছু যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন।

ধাপ ৯: Application Form প্রিন্ট

সফলভাবে আবেদন সম্পন্ন হলে,
 Application Form টি ডাউনলোড/প্রিন্ট করে সংরক্ষণ করুন

সতর্কতা ও নির্দেশনা

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৬ এ চাকরি পেতে কোনো প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।কেউ যদি চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে অর্থ দাবি করে, তাহলে বুঝবেন এটি সম্পূর্ণ প্রতারণা।আপনার যোগ্যতা অনুযায়ী পছন্দের পদে যত দ্রুত সম্ভব আবেদনের শেষ সময়ের অপেক্ষা না করে আবেদন করে ফেলুন।

নিয়মিত সকল চাকরির আপডেট ও শিক্ষা বিষয়ক তথ্য পেতে আমাদের সাইডটি বুকমার্ক করে রাখুন careersbangla.com

Leave a Comment