সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ ২০২৬ ( DMLC Job Circular 2026 ) দৈনিক ইত্তেফাকে ০১ মে ২০২৬ ইং প্রকাশ হয়েছে। তবে DMLC চাকরির বিজ্ঞপ্তিটি ২৯ এপ্রিল ২০২৬ ইং তারিখে জারি করা হয়েছে।সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া চাকরিপ্রার্থীদের জন্য একটি চমৎকার সুযোগ দিয়েছে।
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (Department of Military Lands and Cantonments) মোট ১৩ জন যোগ্য ব্যাক্তিকে ০৫টি চাকরির ক্যাটাগরি পদে নিয়োগ দিবে। বিজ্ঞপ্তিটি দাপ্তরিকভাবে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে জারি হলেও আজ ০১ মে ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে ।
নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ :
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ ২০২৬ ( DMLC Job Circular 2026 ) নিয়োগ বিজ্ঞপ্তির মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:
১)প্রতিষ্ঠানের নাম: সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC)।
২)প্রকাশের মাধ্যম: দৈনিক ইত্তেফাক ও অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট।
৩)প্রকাশের তারিখ: ০১ মে ২০২৬।
৮)আবেদনের মাধ্যম: সাধারণত dmlc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়।
সাধারণত যেসব পদে নিয়োগ দেওয়া হয় :
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অধীনে বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত নিচের পদগুলোতে জনবল নিয়োগ করা হয়:
-
প্রশাসনিক পদ: উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
-
প্রযুক্তিগত পদ: সার্ভেয়ার, ড্রাফটসম্যান।
-
স্বাস্থ্য ও শিক্ষা: জুনিয়র শিক্ষক, নার্স ও স্বাস্থ্য সহকারী।
-
অন্যান্য: পরিচ্ছন্নতা পরিদর্শক ও বিভিন্ন চতুর্থ শ্রেণীর পদ।
আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় টিপস :
-
যোগ্যতা যাচাই: সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ ২০২৬ ( DMLC Job Circular 2026 ) বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সাথে আপনার প্রোফাইল মিলিয়ে নিন।
-
আবেদনের সময়সীমা: সাধারণত বিজ্ঞপ্তি প্রকাশের ২০ থেকে ৩০ দিনের মধ্যে আবেদন সম্পন্ন করতে হয়। তাই শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করা বুদ্ধিমানের কাজ হবে।
-
ছবি ও স্বাক্ষর: আবেদনের পূর্বে সদ্য তোলা রঙিন ছবি এবং নির্ধারিত সাইজের স্বাক্ষর স্ক্যান করে প্রস্তুত রাখুন।
-
টেলিটক ফি: অনলাইনে ফর্ম পূরণের পর নির্দিষ্ট সময়ের মধ্যে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে ভুলবেন না।
DMLC সার্কুলারের সময় |
|
|---|---|
| প্রকাশের দিন | ০১ মে ২০২৬ ইং, দৈনিক ইত্তেফাকে। |
| আবেদন শুরুর দিন | ০১ মে ২০২৬ ইং, রাত ১২:০০ টা। |
| আবেদন শেষ দিন | ২০ মে ২০২৬ ইং, রাত ১২:০০ টা। |
DMLC চাকরির পদের নাম, পদ সংখ্যা, গ্রেড ও বেতন স্কেল
| ক্র.নং | পদের নাম | পদ সংখ্যা | গ্রেড | বেতন স্কেল (টাকা) |
|---|---|---|---|---|
| ১ | উচ্চমান সহকারী | ২টি | ১৪ | ১০২০০–২৪৬৮০/- |
| ২ | সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর | ০১টি | ১৪ | ১০২০০–২৪৬৮০/- |
| ৩ | সার্ভেয়ার ড্রাফটসম্যান | ০৪টি | ১৪ | ১০২০০–২৪৬৮০/- |
| ৪ | এমই ওভারশিয়ার | ০৩টি | ১৭ | ৯০০০–২১৮০০/- |
| ৫ | চেইনম্যান | ৩টি | ১৭ | ৯০০০–২১৮০০/- |
| মোট | ১৩টি | |||
DMLC পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স
| ক্র.নং | পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা / অতিরিক্ত যোগ্যতা | বয়স |
|---|---|---|---|---|
| ১ | উচ্চমান সহকারী | স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে | — কম্পিউটার দক্ষতা, ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ/মিনিট টাইপিং গতি এবং Word Processing, ই-মেইল ও ফ্যাক্স ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে। | ১৮–৩২ বছর |
| ২ | সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর | স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে | কম্পিউটার দক্ষতা, সাঁট লিপি (ইংরেজি ৭০, বাংলা ৫০ শব্দ/মিনিট), টাইপিং (ইংরেজি ৩০, বাংলা ২৫ শব্দ/মিনিট) এবং Word, ই-মেইল ও ফ্যাক্স ব্যবহারে দক্ষতা। | ১৮–৩২ বছর |
| ৩ | সার্ভেয়ার ড্রাফটসম্যান | ডিপ্লোমা-ইন-সার্ভে সনদ উত্তীর্ণ হওেয়া লাগবে | — ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ/মিনিট টাইপিং গতি এবং Word Processing, ই-মেইল ও ফ্যাক্স ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। | ১৮–৩২ বছর |
| ৪ | এমই ওভারশিয়ার | এসএসসি বা এইচএসসি পাস | কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাস মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ হতে হবে। | ১৮–৩২ বছর |
| ৫ | চেইনম্যান | এসএসসি বা এইচএসসি পাস | স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাস মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ। | ১৮–৩২ বছর |
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর চাকরির যোগ্যতা ও শর্ত :
১) সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ ২০২৬ ( DMLC Job Circular 2026 ) আবেদনকারিকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
২)বয়স ১৮–৩২ বছর। (বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য)
৩)শিক্ষাগত যোগ্যতা পদের ভিত্তিতে নির্ধারিত।
৪) কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন হতে পারে।
অনলাইনে ডিএমএলসি (DMLC) আবেদন করার সঠিক নিয়ম
১. সঠিক পোর্টালে প্রবেশ
আবেদন শুরু করতে প্রথমেই আপনার ফোন বা কম্পিউটার থেকে dmlc.teletalk.com.bd অথবা job.shmrmi.gov.bd লিংকে ক্লিক করুন। এটিই আবেদনের মূল প্রবেশদ্বার।
২. পদের নাম বাছাই
ওয়েবসাইটে ঢোকার পর আপনি “Application Form” নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে এই নিয়োগের অধীনে থাকা বিভিন্ন পদের তালিকা আসবে। আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে মেলে এমন পদটি সিলেক্ট করুন।
৩. মেম্বারশিপ অপশন
পদ নির্বাচনের পর জানতে চাওয়া হবে আপনি টেলিটকের ‘All Jobs’ প্রিমিয়াম মেম্বার কি না।
-
যদি মেম্বার না হন, তবে সরাসরি “No” সিলেক্ট করে সামনে এগিয়ে যান।
৪. তথ্য পূরণ (সতর্কতার সাথে)
এখন একটি বড় ফর্ম আসবে যেখানে আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিতে হবে।
-
নাম ও পরিচয়: অবশ্যই এসএসসি (SSC) সার্টিফিকেটের সাথে মিলিয়ে নিজের নাম, বাবা ও মায়ের নাম এবং জন্ম তারিখ লিখুন।
-
ঠিকানা ও আইডি: আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর নির্ভুলভাবে দিন।
৫. ছবি ও স্বাক্ষর আপলোড
সব তথ্য পূরণ হয়ে গেলে আপনাকে ছবি ও সিগনেচার আপলোড করতে হবে। মনে রাখবেন:
-
ছবি: সাম্প্রতিক তোলা রঙিন ছবি (সাইজ সর্বোচ্চ ১০০ KB)।
-
স্বাক্ষর: সাদা কাগজে করা স্পষ্ট স্বাক্ষর (সাইজ সর্বোচ্চ ৬০ KB)।
৬. চূড়ান্ত যাচাই ও সাবমিট
আবেদনটি জমা দেওয়ার আগে পুরো ফর্মটি একবার রিভিশন দিন। কোথাও বানান ভুল থাকলে সংশোধন করে “Submit” বাটনে ক্লিক করুন।
৭. কপি সংরক্ষণ
আবেদন সফল হলে স্ক্রিনে একটি Application Copy দেখা যাবে। এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন। এতে আপনার একটি User ID থাকবে, যা পরবর্তীতে টাকা জমা দিতে এবং প্রবেশপত্র (Admit Card) তুলতে কাজে লাগবে।
মনে রাখবেন: শুধু ফর্ম পূরণ করলেই আবেদন সম্পন্ন হয় না। ফরম সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি অবশ্যই জমা দিতে হবে। ফি জমা না দিলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
নিয়মিত সকল চাকরির আপডেট ও শিক্ষা বিষয়ক তথ্য পেতে আমাদের সাইডটি বুকমার্ক করে রাখুন Careersbangla.com